1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পঞ্চগড়ে যাত্রীবাহী বাসে ব্যবসায়ীকে অজ্ঞান করে টাকা লুট 

  • আপডেট সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৪ বার পঠিত

 

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে দিনদুপুরে আমিরুল ইসলাম নামে বাসের এক যাত্রীকে অজ্ঞান করে টাকা লুট করে নিয়ে যায় মলম পার্টির একটি চক্র। বাসের সুপার ভাইজার বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের সহযোগিতায় অজ্ঞান অবস্থায় চিকিৎসার জন্য তাকে হাসপাতেলে নিয়ে ভর্তি করেন, বর্তমান তিনি কিছুটা সুস্থ হলেও চিকিৎসাধীনে আছে । ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার(২৫ শে সেপ্টেম্বর) দুপুরে। ভুক্তভোগী বাড়ি তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের প্রমাণিক পাড়া গ্রামে। তিনি একই এলাকার নুরু আকন্দের ছেলে। ভুক্তভোগি আমিরুল ইসলাম জানান, প্রতি হাটের ন্যায়ে বৃহস্পতিবার সকালে(২৫ সেপ্টেম্বর ) গরু ব্যাবসায়ী আমিরুল ইসলাম ৮০ হাজার টাকা সঙ্গে নিয়ে বাসা থেকে বের হয়ে বাসযোগে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হন। গন্তব্য স্থানে না নামায় গাড়ির সুপারভাইজার তাকে নামার কথা বলতে গিয়ে দেখে তিনি অজ্ঞান অবস্থায় সিটে বসে আছে, পরে অসুস্থ অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে পুলিশ খবর পেয়ে হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় আমিরুলকে দেখতে পায়, এদিকে বিকাল গড়িয়ে গেলেও আমিরুলের কোন খোঁজ পাচ্ছিলোনা তার স্বজনরা। অনেক খোঁজাখুঁজির পরে সন্ধায় তার খোজ মিলে হাসপাতালে । সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. এস এম মাহবুব উল আলম জানান, আমিরুল ইসলামকে চেতনানাশক হাইডোস প্রয়োগ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, ২৫ সেপ্টেম্বর দুপুরে রোগীকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। আমরা তাৎক্ষণিক চিকিৎসা শুরু করি। তিন দিনের চিকিৎসা শেষে রোগী সুস্থ হয়ে ওঠায় শনিবার বিকেলে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।”পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, “পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে মলম পার্টির এই চক্রকে দ্রুত আইনের আওতায় আনা হবে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park