1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বিশ্বম্ভরপুরে গাঁজা সহ দুই মহিলা ও এক যুবক গ্রেপ্তার 

  • আপডেট সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১২৪ বার পঠিত
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
বিশ্বম্ভরপুরে গাঁজা সহ মাদক ব্যবসায়ী কুলসুমা(৪০), আসমা(৩০) ও জলিল(২০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
 আদালত ও সুনামগঞ্জ জেলা পুলিশ এর মিডিয়া সেল সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার এসআই মতিয়ার রহমান এর নেতৃত্বে একদল পুলিশ ৬ ই ডিসেম্বর রোজ বুধবার সকাল ১০ ঘটিকার সময় বিশ্বম্ভরপুর টু তাহিরপুর সড়কের  বিশ্বম্ভরপুর উপজেলাধীন নতুনপাড়া গ্রাম এলাকায় পাকা রাস্তার উপর থেকে একটি অটোরিক্সা আটক করার পাশা-পাশি বিশ্বম্ভরপুর উপজেলার রাজা পাড়া (মুজিব পল্লী) গ্রামের মোঃ আব্দুল আলীমের স্ত্রী কুলসুমা বেগম (৪০), আলীপুর গ্রামের মোঃ আলী আকবরের স্ত্রী আসমা বেগম (৩০), জগন্নাথপুর (নলিয়াপুর) গ্রামের মোঃ বাচ্চু মিয়ার ছেলে আব্দুল জলিল (২০) কে আটক করে। আটককৃত আসামিগণের কাছে থাকা একটি অটোরিক্সা তল্লাশি করে ২ কেজি মাদকদ্রব্য (গাঁজা) এবং মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিক্সাটি জব্দ করে। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিগণকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে এই দিন সুনামগঞ্জ  বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আদালত তাদেরকে জেল হাজতে প্রেরন করেছেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park