1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুর -পাগলা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত ১ জন আহত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৬১ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুর -পাগলা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নাহিদুল (১৮) ও রবিন(১৮) নামক দুই যুবক নিহত হয়েছে। এবং মকসুদ (২০) নামক এক যুবক গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
ঘটনার বিবরণে জানাযায়, ৬ ই ডিসেম্বর রোজ বুধবার দিবাগত রাতে তিন তরুণ সুনামগঞ্জের ছাতক উপজেলার গাগলাজুর গ্রাম নিবাসী আনা মিয়ার ছেলে নাহিদুল হক(১৮), জিয়াপুর পূর্বপাড়া গ্রাম নিবাসী আবাব মিয়ার ছেলে রবিন আহমদ (২০) ও গাগলাজুর গ্রাম নিবাসী এলাইছ মিয়ার ছেলে মকসুদ মিয়া (২০) সুনামগঞ্জ থেকে জগন্নাথপুর এর দিকে যাওয়ার পথে রাত প্রায় ৮ ঘটিকার সময় জগন্নাথপুর -পাগলা সড়কের গোয়াসপুর গ্রাম এলাকায় দাড়াখাই ব্রীজের সন্নিকটে  সড়কের উপর দাড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী এই তিন যুবক রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে গুরুতর আহত হয়ে নাহিদুল হক (১৮) ও রবিন আহমদ (১৮) মৃত্যু বরন করে। এবং মকসুদ মিয়া (২০) গুরুতর আহত হয়েছে। তাৎক্ষনিক আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক নাহিদুল (১৮) ও রবিন(১৮) কে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত মকসুদ মিয়া (২০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজে রেফার করা হয় । সে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছে। এই ঘটনার খবর পেয়ে রাতেই জগন্নাথপুর থানা পুলিশ হাসপাতালে পৌঁছে লাশ উদ্ধার করে জগন্নাথপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্চ্যুয়ারীতে রাখে। এবং  ৭ ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার  লাশের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেছে।
এব্যাপারে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত ডাঃ সৃজনা সরকার তমা গণমাধ্যমকে বলেন, হাসপাতালে আসার আগেই ২ জনের মৃত্যু হয়েছে। এবং গুরুতর আহত ১ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, শুনেছি ওরা নাকি মোটরসাইকেল এক্সিডেন করেছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করার পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ৭ ই ডিসেম্বর লাশের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park