1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

লোহাগড়ায় ৫ জন জয়িতা কে সম্মাননা প্রদান,

  • আপডেট সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২০৩ বার পঠিত

 

 

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

নড়াইলের লোহাগড়ায় পাঁচজন জয়িতা কে সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে ” জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে।

সূত্র জানায়, এ বছর নড়াইলের লোহাগড়া উপজেলাতে জয়িতা সম্মাননা পেয়েছেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে লোহাগড়া গ্রামের ইতি মাহমুদ, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে রাজুপুর গ্রামের জেসমিন আরা, সফল জননী নারী ক্যাটাগরীতে সৈয়দা মাজেদা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটাগরীতে লক্ষীপাশা গ্রামের হেনা পারভীন, সমাজ উন্নয়নে অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরীতে লোহাগড়া পৌরসভার প্যানেল মেয়র-৩ ও সংরক্ষিত-৩নং ওয়ার্ডের কাউন্সিলর রাজুপুর গ্রামের রাজিয়া সুলতানা(বিউটি)।

লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর আলী, সহকারী কমিশনার(ভূমি) আফরিন জাহান এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ শিরিনা খাতুন জয়িতাদের হাতে সম্মাননা ক্রেস্ট, জয়িতা চাঁদর, জায়নামাজ ও সদনপত্র প্রদান করেন।

এসময় প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মোসাঃ মুর্শিদা ইয়াসমিন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

লোহাগড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় অনুষ্ঠানের আয়োজন করে।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park