1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুর মুক্ত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

  • আপডেট সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২২৭ বার পঠিত
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
৯ ই ডিসেম্বর জগন্নাথপুর মুক্ত দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে পৃথক ভাবে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯৭১ সালের ৯ ই ডিসেম্বর পাকিস্তানী পাক-হানাদার বাহিনীর কবল থেকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা মুক্ত হয়েছিল। দেশ স্বাধীন এর পর থেকে প্রতি বছরের ৯ ই ডিসেম্বর জগন্নাথপুর মুক্ত দিবস পালন হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৯ ই ডিসেম্বর রোজ শনিবার সকালে জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে এক বিশাল র‌্যালী জগন্নাথপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মনা মিয়া, বীর মুক্তিযোদ্ধা রসরাজ বৈদ্য, বীর মুক্তিযোদ্ধা নিশি কান্ত গোপ, বীর মুক্তিযোদ্ধা নছই দাস, বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্র কুমার  দাস, বীর মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ কুমার  গোপ, মুক্তিযোদ্ধা  সন্তান কমান্ড নেতা শাহ সিরাজ কুতুবী, গোপাল গোপ, রাশেল মিয়া ও শাহ জামাল প্রমূখ। এসময় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এছাড়াও দুপুরে ৯ ই ডিসেম্বর  জগন্নাথপুর মুক্ত দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এক বিশাল র‌্যালী জগন্নাথপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে  উপজেলা পরিষদ চত্বরে ফিরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ এর হলরুমে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহীম ভূঁইয়া সা-আধ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন ও বীর মুক্তিযোদ্ধা রসরাজ বৈদ্য।
এসময় বীর মুক্তিযোদ্ধা ও সরকারি কর্মকর্তা বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park