1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

তারা তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

  • আপডেট সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৩ বার পঠিত
উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি :
হিমালয় কন্যা বলে পরিচিত পঞ্চগড়ে দেশের অন্য যেকোনো এলাকার তুলনায় বরাবরই শীতের তীব্রতা বেশি থাকে। শীতকাল জুড়ে অধিকাংশ সময় সারাদেশের মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়ে থাকে। উত্তরের জনপদ পঞ্চগড়ে জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। দিনভর কুয়াশায় ঢেকে থাকছে গোটা এলাকা। বিকেল থেকে পরদিন সকাল পর্যন্ত থাকছে ঘনকুয়াশা। গত তিন দিন ধরে ঠিকমতো সূর্যের মুখ দেখা যায়নি পঞ্চগড়ে। রবিবার ( ১০ ডিসেম্বর ) দুপুরের পর সূর্যের আলো দেখা গেলেও তাপ ছড়ানোর আগে আবারও সূর্য ঢেকে যায়।
সোমবার ( ১১ ডিসেম্বর) দুপুর ১২ টা পর্যন্ত সূর্যের দেখা মিলেনি এবং সকাল ৯ টায় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেন তেতুলিয়া আবহাওয়া অফিস । এবং টানা তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে। উত্তরের জেলা পঞ্চগড়ে কনকনে বাতাস ও ঘন কুয়াশায় আবারও জেঁকে বসেছে শীত। সন্ধ্যা থেকে পড়ছে গুঁড়ি গুঁড়ি কুয়াশা। শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। দিন দিন তাপমাত্রা কমে যাওয়ার কারণে শীতের তীব্রতাও অনেক বৃদ্ধি পেয়েছে। তীব্র শীতে দিনমুজুর মানুষ পড়েছে চরম দুর্ভোগে। অনেক খেটে খাওয়া মানুষ বাড়ি থেকে বের হতে না পারায় কাজেও যোগ দিতে পারছে না। দ্রুত তারা সরকারি বেসরকারি পর্যায়ে সহযোগিতা চেয়েছেন। শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য রাস্তার পাশে আগুন জ্বালিয়ে মানুষ শীত নিবারণের চেষ্টা করছে। ঘন কুয়াশা থাকায় পঞ্চগড়ের বিভিন্ন রাস্তায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে । এরই মধ্যে বিভিন্ন সংস্থা শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ্ বলেন, কয়েক দিন ধরে তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও আজ সকালে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে এ বছরের মধ্যে টানা তিন দিন ধরে সবচেয়ে ঘন কুয়াশা দেখা গেছে। ঘন কুয়াশায় সূর্যের আলো ভূপৃষ্ঠে আসতে না পারায় বেশি শীত অনুভূত হচ্ছে। এ জন্য প্রায় সারা দিনই শীত অনুভূত হবে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park