1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মোংলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৪ বার পঠিত
মোঃএরশাদ হোসেন রনি, মোংলা
সারাদেশ ব্যাপী জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় মোংলায় আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১২ ডিসেম্বর) সকালে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং জাতীয় পুষ্টি সেবা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের বাস্তবায়নে চাঁদপাই ইউনিয়ন পরিষদে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা: মো: শাহিন।
উদ্বোধনী শেষে আলোচনা সভায় উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা: মো: শাহিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মো: তারিকুল ইসলাম।
এসময় বক্তারা জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন। জাতীয়  ভিটামিন-এ প্লাস  ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগীতা করতে আহবান জানানো হয় ।
এ উপজেলার মোংলা পোর্ট পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫৭টি ও ৬টি ইউনিয়নের ১৪৫টি স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে (৬ থেকে ১১মাসের ২০২৭জন শিশুকে খাওয়ানো হবে নীল রংয়ের ও ১২ থেকে ৫৯মাসের ১২১২৫ জন শিশুকে খাওয়ানো হবে লাল রংয়ের) মোট ১৪হাজার ১৫২জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
এ- সেবা কার্যক্রমে উপজেলার ছয়টি ইউনিয়নে প্রথম শ্রেণীর ১৮ জন সুপারভাইজার, ৫৪জন স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী ও ২৯০জন স্বেচ্ছাসেবক ১৪৫টি কেন্দ্রে এবং পৌরসভার ৫৭টি কেন্দ্রে তিনজন প্রথম শ্রেণীর সুপারভাইজার, ১০জন ভ্যাকসিনেটর ও ১১৪জন সেচ্ছাসেবীসহ উপজেলার স্বাস্থ্য কর্মীরা অংশ গ্রহণ করেছেন। এ সেবা চলবে সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত।
মোংলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাঃ মো: শাহিন বলেন, ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুদের জন্য বিশেষ কার্যকরী ঔষধ। রাত খানা ও অপুষ্টি রোধে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল প্রতিষেধক। আসুন আমরা সবাই মিলে আমাদের প্রজন্মকে সুস্থ্য রাখি, নিজ দায়িত্বে শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর চেষ্টায় কাজ করি। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করি।##
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park