1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নানা কর্মসূচীর মধ্য দিয়ে জগন্নাথপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২২৩ বার পঠিত
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ জগন্নাথপুর উপজেলা প্রশাসন, থানা, প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯৭১ সালের ১৪ ই ডিসেম্বর বাঙালী জাতির সূর্য সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছেিল বর্বর পাক-হানাদার বাহিনী। দেশ স্বাধীন এর পর থেকেই ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে ১৪ ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সকালে  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন এর আয়োজনে এক বিশাল র‌্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে ডাক বাংলো রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। পরে সকাল ১১ ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলা পরিষদ এর হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশল অধিদপ্তর এর সহকারী ধীরেন্দ্র নাথ এর পরিচালনা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আরা আশা, জগন্নাথপুর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শহীদুল ইসলাম বকুল, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না ও ছাত্রী লীগ নেতা সায়েখ আহমদ প্রমূখ।
এসময় প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়াও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে র‌্যালী ও উপজেলা সদরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জগন্নাথপুর থানা প্রশাসনের আয়োজনে র‌্যালী ও উপজেলা সদরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এবং জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এর আয়োজনে র‌্যালী ও উপজেলা সদরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করার পাশাপাশি দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park