1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

আটপাড়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন 

  • আপডেট সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৭০ বার পঠিত
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আটপাড়া উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
যথাযোগ্য মর্যাদায় ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন আটপাড়া উচ্চ বিদ্যালয় এর আয়োজনে ১৬ ই ডিসেম্বর রোজ শনিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম আজমল এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা মোঃ কবির মিয়া’র পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান ও আটপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আটপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোঃ আব্দুল হাসিম, অভিভাবক সদস্য মোঃ ফয়জুল হক, অভিভাবক সদস্য মোঃ নজরুল ইসলাম ও সহকারী শিক্ষক কাজল বনিক প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাইয়ূম, শিক্ষক কাউছার আলম,লালু মিয়া,শাহিনুর আলম, বদরুল আলম,পীযুষ দেবনাথ, পিংকি আক্তার ও তাহিদুর রহমান সহ শিক্ষার্থী বৃন্দ।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park