1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন

  • আপডেট সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৪ বার পঠিত
এএসটি সাকিলঃ- আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। এর মাধ্যমে দীর্ঘ ত্যাগ-তিতিক্ষা, বঞ্চনা, সংগ্রাম আর ৯ মাসের রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের পর অর্জিত হয় স্বাধীনতা। পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্রের। যাঁদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছিল এই স্বাধীনতা, আজ জাতি তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করবে।
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ভোলা জেলা পুলিশ ‘মহান বিজয় দিবস-২০২৩’ পালন করেছেন।
‘মহান বিজয় দিবস-২০২৩’ উপলক্ষে আজ (১৬ ডিসেম্বর) শনিবার সূর্যোদয়ের সাথে সাথে ০৬.৩৪ ঘটিকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও ০৬.৫০ ঘটিকায় বধ্যভূমিতে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে জনাব মোঃ মাহিদুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, ভোলা পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পুলিশ সুপার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ শেষে  শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক  অর্পণ  শেষে শহীদদের  আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় জনাব মোঃ মামুন অর রশিদ,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)ভোলা,জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)ভোলা, জনাব রিপন চন্দ্র সরকার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)ভোলা,অফিসার ইনচার্জ ভোলা সদর মডেল থানা, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ভোলা, ডিআইও-১ জেলা বিশেষ শাখা, ইনচার্জ শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই পুলিশ লাইন্স, ভোলা সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park