1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মোংলায় আওয়ামী লীগের বিজয় র‍্যালী ও সমাবেশ, এখন থেকে ভোট শেষ না হওয়া পর্যন্ত নেতা-কর্মীদের মাঠে থাকার আহবান 

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৩ বার পঠিত
মোঃএরশাদ হোসেন রনি, মোংলা
মোংলায় আওয়ামী লীগের বিজয় র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৬ডিসেম্বর উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বের হওয়া বিজয় র‍্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর মার্কেট চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান জসিম, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার ও মোংলা লাইটার শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মাইনুল ইসলাম মিন্টু।
সমাবেশে বক্তারা নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য এখন থেকে ভোটের দিন পর্যন্ত সকল নেতা-কর্মীদের মাঠে থাকার আহবান জানান। সেই সাথে ভোট কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতির জন্য সকলকে কাজ করাও আহবান জানানো হয়। #
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park