1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ময়মনসিংহে স্বতন্ত্রের পক্ষে কাজ করা ছাত্রলীগ সভাপতিকে বৈঠা দিয়ে মারধর অভিযোগ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৮১ বার পঠিত
হুমায়ুন কবির,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহে স্বতন্ত্রের পক্ষে কাজ করা ছাত্রলীগ সভাপতিকে বৈঠা দিয়ে মারধর অভিযোগ পাওয়া গেছে।
ময়মনসিংহ-৯ আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ করছিলেন নান্দাইলের গাঙাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদেক হোসেন ভুইয়া (৩৫)। সে সময় তাঁকে নৌকার সমর্থকরা বৈঠা দিয়ে পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাত নয়টার দিকে ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাঙাইল ইউনিয়নের সুন্দাইল এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় ছাত্রলীগ নেতাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যান রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল ও নান্দাইল থানা পুলিশের সদস্যরা।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার ১৫ জনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত মোবারক হোসেন (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম।
স্বতন্ত্র প্রার্থী হয়ে এ আসনে প্রতিদ্বন্ধীতা করছেন বর্তমান এমপি আনোয়ারুল আবেদিন খান তুহিন। এ আসনে প্রতীক বরাদ্ধের পর থেকে বেশ জমে উঠেছে নির্বাচনী প্রচারণা।
হামলার শিকার মো. সাদেক হোসেন ভুইয়া (৩৫) স্বতন্ত্র প্রার্থীর কর্মী। তিনি বর্তমান গাঙাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি
হাসপাতালে চিকিৎসাধীন সাদেক বৃহস্পতিবার সকালে ভোরের আকাশকে বলেন, বুধবার রাতে তিনি মোটরসাইকেলে আরো দুই কর্মীকে নিয়ে স্থানীয় নসরতপুর, কান্দিউড়া গ্রামের বাজারে গিয়ে লিফলেট বিতরণ করছিলেন। সেখান থেকে সুন্দাইল মদনপুর সড়কে আসতেই তিনটি মোটরসাইকেল থেকে অর্তকিত ছয় থেকে সাতজন নেমে তাঁর ওপর আক্রমণ করে।
এ সময় মোবারক, মোশারফ, শাহজাহান রোকন মেম্বারসহ অনেকের হাতে থাকা বৈঠা দিয়ে পেটাতে থাকে। মাথায় হেলমেট থাকায় প্রাণে বেঁচে গেলেও হাত-পা ছাড়াও কাঁধে মারাত্বক আঘাত পেয়েছেন বলে জানান সাদেক।
এ বিষয়ে অভিযুক্ত রোকন মেম্বার জানান, তিনি ওই সময় ঘটনাস্থলে ছিলেন না মিথ্যা অপবাদ ছড়ানো হচ্ছে।
নান্দাইল থানার ওসি তদন্ত ওবায়দুর রহমান জানান, এ ঘটনার এক অভিযুক্তকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park