1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

২০ বছর পর সাজাপ্রাপ্ত আসামী জগন্নাথপুরের “বিশ্বজিৎ” হবিগঞ্জে গ্রেপ্তার 

  • আপডেট সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৮ বার পঠিত
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
ধর্ষণ মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত পলাতক আসামী জগন্নাথপুর এর বিশ্বজিৎ (৪৫)কে ২০ বছর পর হবিগঞ্জ সদর থেকে গ্রেপ্তার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
থানা সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই অলক দাস এর নেতৃত্বে সঙ্গীয় এসআই সজীব মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ২১ শে ডিসেম্বর দিবাগত রাতে হবিগঞ্জ সদর এলাকায় অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন এর অন্তর্ভুক্ত হিলালপুর গ্রাম নিবাসী মৃত উপেন্দ্র চৌধুরীর ছেলে ধর্ষণ মামলায় আদালত কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২০ বছর ধরে পলাতক আসামী বিশ্বজিৎ চৌধুরী (৪৫)কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ২০২৩ সালে দলবদ্ধ ধর্ষনের অভিযোগে বিশ্বজিৎকে প্রধান আসামী করে ৭ জনের বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে মামলা   হয়। এর পর থেকেই মামলার প্রধান আসামী বিশ্বজিৎ চৌধুরী পলাতক ছিলেন। ৪ বছর পর তার অনুপস্থিতিতেই ২০০৭ সালে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। সে নাম পরিচয় গোপন করে হবিগঞ্জ জেলা শহরে বসবাস করে আসছিল। তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে ২১ শে ডিসেম্বর দিবাগত রাতে হবিগঞ্জ সদর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এবং ২২ শে ডিসেম্বর রোজ শুক্রবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park