1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মায়ের কোলে ঘুমন্ত শিশু হত্যা, গ্রেপ্তার ১

  • আপডেট সময় : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪
  • ২২৮ বার পঠিত

রিপন কান্তি গুণ, নেত্রকোনা জেলা প্রতিনিধি;

নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দার খারনৈ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে মায়ের কোলে ঘুমন্ত অবস্থায় থাকা আড়াই বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগে মো. হাতেম আলীকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ (১ জানুয়ারি) সোমবার ভোরের দিকে শিশু হত্যার অভিযোগে অভিযুক্ত মো. হাতেম আলীকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার বিকালে মায়ের কোলে ঘুমন্ত অবস্থায় থাকা জুনাইদ মিয়া নামের আড়াই বছরের ঐ শিশুকে পিটিয়ে হত্যা করা হয়।

শিশু হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া হাতেম আলী উপজেলার খারনৈ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আবদুল আজিজের ছেলে এবং নিহত শিশু জুনাইদ মিয়া ওই গ্রামের মো. আব্দুল মালেক ও মোমেনা আক্তার দম্পতির কনিষ্ঠ সন্তান।

পুলিশ ও স্থানীয়দের দেওয়া তথ্যসূত্রে জানা গেছে, উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত শিশুটির পিতা মো. আব্দুল মালেক ও প্রতিবেশী মো. হাতেম আলীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিষয়ে আদালতেও বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। রবিবার বিকেলে শিশু জুনাইদ বাড়িতে তার মা মোমেনা আক্তারের কোলে ঘুমাচ্ছিল। হঠাৎ করেই হাতেম আলীসহ ছয়-সাতজন মিলে আব্দুল মালেকের বাড়িতে হামলা চালায়। এতে মালেকের স্ত্রী মোমেনা মাথায় আঘাত পেয়ে আহত হন। এ সময় মা মোমেনার কোলে ঘুমন্ত অবস্থায় থাকা শিশু জুনাইদের মাথায় আঘাত লাগলে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে শিশু জুনাইদের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় রবিবার রাতেই নিহত শিশুর বাবা আব্দুল মালেক বাদী হয়ে মো. হাতেম আলীসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয়ে আরও চার-পাঁচজনের বিরুদ্ধে কলমাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর আজ ভোরের দিকে শিশু হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. হাতেম আলীকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, আজ সকালে ময়নাতদন্তের জন্য শিশুর লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া অভিযুক্ত হাতেম আলীকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park