1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরের আটপাড়া উচ্চ বিদ্যালয়ে নতুন বই উৎসব 

  • আপডেট সময় : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪
  • ৩৩০ বার পঠিত
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
উৎসব মূখর পরিবেশে প্রতিটি স্কুলে স্কুলে উৎসব মূখর পরিবেশে শিক্ষার্থীদের মধ্যে নতুন বছরের নতুন বই বিতরণ করা হয়েছে।
সারাদেশের ন্যায় উৎসব মূখর পরিবেশে ১ লা জানুয়ারী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আটপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন বছরের নতুন বই বিতরণ করার পাশা-পাশি অত্র শিক্ষা প্রতিষ্ঠান এর প্রধান শিক্ষক এইচ এম আজমল এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাওলানা কবির হোসেন এর পরিচালনায় নতুন বই বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য শিক্ষানুরাগী আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও  বারহাল ডিগ্রি কলেজ এর প্রভাষক মাওলানা মোঃ তরিকুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আটপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ফয়জুল হক, শাহজাহান, শিক্ষক কাজল বনিক ও মোজাম্মেল হক প্রমূখ ।
পরে শিক্ষার্থীদের মধ্যে নতুন বছরের নতুন বই তুলে দেন অনুষ্ঠান এর অতিথি বৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাইয়ূম, সহকারী শিক্ষক কাওছার আলম, নাজমুন্নাহার, লালু মিয়া, ইমান উদ্দীন, ফেরদৌস আলম,রনজয় দাস মিতু,বদরুদ্দোজা আলম,শাহিনুর রহমান, পিযুষ দেবনাথ, মর্জিনা আক্তার পিংকি ও অভিভাবক বৃন্দ সহ শিক্ষাঙ্গনের শিক্ষার্থী বৃন্দ।
এছাড়াও উপজেলার স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়, সফাৎ উল্লাহ উচ্চ বিদ্যালয়, আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আব্দুল কাদির সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলার সবকটি শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব মূখর পরিবেশে নতুন বছরের নতুন বই শিক্ষার্থীদের মধ্যে তুলে দেওয়া হয়েছে। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ উল্লাস এর মধ্য দিয়ে বাড়ী ফিরেছেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park