
উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় ১ এবং ২ আসনে জমে ওঠেনি নির্বাচনী প্রচারণা । জাতীয় নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি । শেষ মুহূর্তেও নেই এলাকা জুড়ে নির্বাচনী আমেজ । জাতীয় নির্বাচন এলে প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যেত তফসিল ঘোষণার পর থেকেই । মিছিল-মিটিং আর মাইকের আওয়াজে সরগরম হয়ে উত্ত এলাকা। কিন্তু এবার বিএনপি সহ বেশ কয়েকটি দল নির্বাচনে মাঠে না থাকায় সেভাবে কিছু চোখে পড়ছে না। নির্বাচনের কোনো আমেজ নেই ২ আসনেই।’কয়েকদিন ধরে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে পঞ্চগড় ১ আসনে ৬ জন প্রার্থীর মধ্যে, নাঈমুজামান ভূঁইয়া নৌকা প্রতীক, আনোয়ার সাদাত সম্রাট, স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কা , আব্দুল ওয়াদুদ (বাদশা), বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি একতারা মার্কা , মোঃ আব্দুল মজিদ মুক্তিজোট ছুরি মার্কা, মশিউর রহমান বাবুল ( ন্যাশনাল পিপলস পার্টি ) আম মার্কা , মোঃ সিরাজুল ইসলাম ( বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট বিএনএফ) টেলিভিশন মার্কা । এবং পঞ্চগড় ২ আসনের চারজন প্রার্থীর মধ্যে ( নৌকার মনোনীত) রেলপথ মন্ত্রী এডভোকেট নুরুল ইসলাম সুজন, আহমাদ রেজা ফারুকী ( বাংলাদেশ সুপ্রিম পার্টি বি.এস.পি ) একতারা মার্কা, মোঃ আব্দুল আজিজ ( তৃণমূল বিএনপি ) সোনালী আশ মার্কা, মোহাম্মদ লুৎফর রহমান রিপন( জাতীয় পার্টি ) নাঙ্গল মার্কা । তবে পঞ্চগড় ১ আসনের নৌকার মনোনীত নাঈমুজামান ভূঁইয়া, আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার আনোয়ার সাদাত সম্রাট অন্যদিকে দুই আসনের নৌকা প্রতীকে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের পোস্টার ছাড়া আর কোনো প্রতিদ্বন্দ্বীর পোস্টারও চোখে পড়েনি। ভোট নিয়ে মানুষের মধ্যে তেমন কোনো আলোচনা নেই বললেই চলে । স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বলেন, বিএনপি, জামাতে ইসলাম, চরমোনাই , জাকের পার্টি সহ বেশ কয়েকটি জাতীয় দল নির্বাচনে না থাকায় পঞ্চগড় ১ এবং ২ আসনে নির্বাচনী আমেজ নেই। এবারে পঞ্চগড় এক আসনের মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৩৬ হাজার ৯২৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ১৯ হাজার ৩০৮ জন এবং মহিলা ভোটার ২ লক্ষ ১৭ হাজার ৫৮৪ জন । আর তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন । এবং ২ আসনের মোট ভোটার সংখ্যা, ৩ লক্ষ ৮৯ হাজার ৯৪১ জন । এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ্য ৯৫ হাজার ৭১০ জন । আর মহিলা ভোটার রয়েছে ১ লক্ষ ৯৪ হাজার ২৩১ জন । এক এবং দুই আসনের মোট ভোটার সংখ্যা ৮ লক্ষ ২৬ হাজার ৮৬৪ জন । আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই আসনে ২ শত ৮৭ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।