1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

তারাকান্দায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু

  • আপডেট সময় : বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪
  • ১৯৫ বার পঠিত
হুমায়ুন কবির,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে রাকিব (২৭) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
তারাকান্দা বাসষ্টেশন সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টায়।
নিহত যুবক উপজেলার কাকনী ইউনিয়নের আউটদার গ্রামের মোঃ মোখলেছুর রহমানের পুত্র।
থানা সূত্রে জানা গেছে, তারাকান্দা বাসষ্টেশন সংলগ্ন বড় মসজিদ এলাকায় (ময়মনসিংহ -হালুয়াঘাট) আঞ্চলিক সড়কে দাঁড়িয়ে থাকা একটি ইট ভর্তি ট্রাকের পিছনে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় রাকিব।এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের চেষ্টা করে। হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় রাকিব।
বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানা পুলিশের এসআই ও সেকেন্ড অফিসার আঃ মালেক জানান,এই ঘটনায় ধুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল ও ঘাতক ট্রাকটিকে আটক করেছে থানা পুলিশ। নিহতের লাশটি আত্নীয় স্বজনের আবেদনের প্রেক্ষিতে রাতেই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park