1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নড়াইলে অনলাইন প্রতারক ও অবৈধ সিম, ফিঙ্গারপ্রিন্ট,স্ক্যানার,ও বায়োমেট্রিক সিম নিবন্ধন ট্যাবসহ ২ জন প্রতারক গ্রেফতার।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪
  • ১৮৭ বার পঠিত

 

মো:আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

গত ২৬ সেপ্টেম্বর ২০২৩ মো: তৈয়ব আলী মোল্লা (৩৬), পিতা-আবু বক্কর মোল্লা, সাং-ভওয়াখালী, থানা-নড়াইল সদর, জেলা-নড়াইল *”DSLR Camera Bazar Store”থেকে ক্যামেরা ক্রয়ের জন্য ৫, হাজার) টাকা অগ্রিম প্রদান করে। অগ্রিম টাকা পাওয়ার পরেও প্রতারক চক্র ক্যামেরা প্রদান না করে বিভিন্ন ছলচাতুরী করে ক্রেতাকে ফাঁদে ফেলে তার নিকট থেকে আরো ২০ হাজার) টাকা হাতিয়ে নেয়। যার ফলে ভুক্তভোগী তৈয়ব আলী ক্যামেরা না পেয়ে নড়াইল সদর থানায় একটি এজাহার দায়ের কর নড়াইল সদর থানার মামলা নং-২৮, ২৮/০৯/২০২৩ ধারা-৪০৬/৪১৯/৪২০ পেনাল কোড ১৮৬০ রুজু হয়।

উক্ত মামলার তদন্তকারী অফিসার এসআই(নিঃ)/আলী হোসেন তথ্য প্রযুক্তির সহায়তায় ২জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে। আসামীদের দেওয়া তথ্য মোতাবেক প্রতারণার কাজে ব্যবহৃত অন্যের নামে নিবন্ধিত মোবাইল সিম বিক্রেতাকে আটক করার জন্য তদন্তকারী কর্মকর্তা অভিযান অব্যাহত রাখে।

অতঃপর নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান,অত্র জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদীসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশ সেল ও জেলা গোয়েন্দা শাখাকে দ্রুত মূল হোতাদেরকে আইনের আওতায় আনার জন্য নির্দেশনা প্রদান করেন।

যার প্রেক্ষিতে উক্ত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও জেলা গোয়েন্দা শাখা যৌথভাবে অভিযান পরিচালনা করে গত ১০/০১/২০২৪ অনুমান ৭টা ২০ ঘটিকায় আসামী ১/মোঃ সবুজ শেখ (৩৫), পিতা-মৃত আবু হানিফ শেখ, সাং-কলামনখালী, থানা-কালিয়া, জেলা-নড়াইলকে অবৈধ সিম বিক্রয়ের সময় ৯০টি অবৈধ সিমসহ কালিয়া থানাধীন যাদবপুর বাজার হতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী সবুজ শেখের দেওয়া তথ্যমতে অন্যের নামে নিবন্ধনকৃত অবৈধ সিম বিক্রয়ের মূল হোতাকে গ্রেফতার করার জন্য খুলনা মহানগরীতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই (নিঃ)/আলী হোসেন, এসআই(নিঃ)/মোঃ ফিরোজ আহম্মেদসহ জেলা গোয়েন্দা শাখার এএসআই(নিঃ)/মোঃ আনিসুজ্জামান ও এএসআই (নিঃ)/মোঃ মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গত ১০/০১/২০২৪ আনুমানিক সাড় ৮/ ঘটিকার সময় মূলহোতা মোঃ মাহফুজুর রহমান (২৩), পিতা-মোঃ আবুল কালাম শেখ, সাং-ট্রাফিক মোড়, থানা-খুলনা সদর, খুলনা মহানগরীকে রুপসা পশ্চিম ঘাট এলাকা হতে অবৈধ সিম নিবন্ধনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ২টি, বায়োমেট্রিক সিম নিবন্ধন ট্যাব ২টি এবং অবৈধ ৩৬টি সিমসহ গ্রেফতার করতে সক্ষম হয়।

এঘটনার মূলহোতা মাহফুজুর রহমান (২৩) প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে ২০১৯ সালে রবি মোবাইল সিম কোম্পানী, খুলনাতে সেলস্ রিপ্রেজেন্টেটিভ (এসআর) পদে চাকুরী করতো। যার সুবাদে তার কাছে সিম নিবন্ধনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ট্যাব থাকতো। পরবর্তীতে সে লোভের বশবর্তী হয়ে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার জন্য উক্ত কোম্পানীর স্ক্যানার ও ট্যাব নিয়ে পালিয়ে এসে সাধারণ মানুষদের হয়রানি করতে থাকে।

এই মূল হোতা মাহফুজুর রহমান (২৩) এর নিকট হতে ধৃত আসামী সবুজ শেখ প্রতিটি সিম ৬০০/-(ছয়শত) টাকা মূল্যে ক্রয় করে ১৫০০/-(এক হাজার পাঁচশত) টাকা দামে কালিয়া থানার বিভিন্ন এলাকায় বিক্রয় করে। প্রতারক চক্র আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নজর এড়ানোর জন্য মানুষকে প্রতারিত করতে অন্যের নামে নিবন্ধনকৃত সিম ব্যবহার করে থাকে । তারা এসব অবৈধ সিম-এ বিকাশ ও নগদ একাউন্ট খুলে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে আকৃষ্ট করে পণ্য না দিয়ে সাধারণ মানুষের অর্থ আত্মসাত করে।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park