1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

টানা ৫ দিন ধরে সূর্যের দেখা মিলেনি পঞ্চগড়ে

  • আপডেট সময় : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪
  • ২২৫ বার পঠিত

 

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পৌষের শেষে এসে পঞ্চগড়ে ঘন কুয়াশার আর হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় অস্থির করে দিয়েছে, সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে । টানা ৫  দিন ধরে সূর্যের দেখা মিলেনি । গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝরছে ঘন কুয়াশা। পাশাপাশি বইছে হিমেল বাতাসও। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ বেশি দুর্ভোগ পোহাচ্ছেন। বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যাও। শুক্রবার (১২ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস কম। খোঁজ নিয়ে জানা যায়, কনকনে শীতে অপ্রয়োজনের ঘরের বাইরে কেউ বের হচ্ছেন না। অসহায় ও ছিন্নমূল মানুষ দিনের বেলায়ও খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এদিকে শীতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন শিশু ও বৃদ্ধরা। হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রাসেল শাহ্ বলেন, এ বছরের শুরু থেকেই সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় । কয়েকদিন ধরে ১০ থেকে ১৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা উঠানামা করছে । টানা ৫ দিন ধরে ঘন কুয়াশা আর মেঘাচ্ছন্ন আকাশের কারণে ঠিকমতো সূর্যের দেখা মেলেনি। শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন ১২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। তেঁতুলিয়াসহ আশপাশের এলাকায় দিনভর কুয়াশা আর বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park