হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে ৮ কেজি ৭ শত গ্রাম গাঁজা সহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯ এর একটি অভিযানিক দল।
স্থানীয় ও র্যাব সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিসি তিন এর কোম্পানি কমান্ডার মেজর ফয়সাল এর নেতৃত্বে একটি টিম ১১ ই জানুয়ারী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন রানীগঞ্জ সেতু এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মৃত ইউনূছ মিয়ার ছেলে কাজল মিয়া (২৩),তাহির মিয়ার ছেলে মামুন মিয়া (২১), মৃত আব্দুল মনাফ এর ছেলে শামীম মিয়া(২৭) ও আব্দুল মতিন এর ছেলে মামুন মিয়া (২৭) কে গ্রেপ্তার করেন। এসময় তাদের দেহ তল্লাশী করে ৮ কেজি ৭ শত গ্রাম গাঁজা উদ্ধার করেন। একই সাথে গাঁজা বহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল আটক করেছেন।
আটকের সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর সিপিসি কোম্পানি কমান্ডার মেজর ফয়সাল বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসয়ী ৪ জনকে গ্রেপ্তার করার পাশা-পাশি তাদের পরিবহন মোটরসাইকেল এর সিটের মধ্যে ও তাদের জামার নীচে বডি ফিটিং অবস্থায় ৮ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।