1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মোংলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে গরীব ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ

  • আপডেট সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ১৩১ বার পঠিত
মোঃএরশাদ হোসেন রনি, মোংলা
মোংলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ভান্ডার থেকে গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার ( ১৫ জানুয়ারি) বিকেলে উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহি কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল’র সভাপতিত্বে চাঁদপাই ইউনিয়নের আবাসন প্রকল্পে ৫০০ পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে এ শীতবস্ত্র বিতরণ করেন বাগেরহাট-৩ আসনে নবনির্বাচিত সাংসদ বেগম হাবিবুন নাহার।
প্রধান অতিথির বক্তব্যে বেগম হাবিবুন নাহার বলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মাদার অফ হিউমিনিটি মমতাময়ী মা তার ত্রাণ তহবিল থেকে আজকে আমরা আপনাদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করছি।
তিনি আরো বলেন, আপনারা জননেত্রী শেখ হাসিনা এর  জন্যে দোয়া করবেন। কারন শেখ হাসিনা ভালো থাকলে ভালো থাকবে দেশ। দেশ ভালো থাকলে আমরা আপনারা সকলে ভালো থাকবো। ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী আপনাদের পাশে সব সময় আছেন এবং থাকবেন।
উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহোযোগিতায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) মো: হাবিবুররহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাফর রানা, সমাজ সেবা কর্মকর্তা এস এম মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী (অঃদাঃ) মোহাম্মদ আলিমুজ্জামান, নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, চাঁদপাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা মো: তারিকুল ইসলাম, সদস্য মো. হারুন মল্লিক, আ’লীগ নেতা বেল্লাল হোসেন এবং স্থানীয় উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।##
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park