
উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় বোদা উপজেলায় রাস্তার সরকারি ৪টি বড় আম গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে আলহাজ্ব মনসুর নামে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে । সোমবার বেঙ্গহাড়ি ইউনিয়নের মিশন রহমতপুর ঘাগ্রা পাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে । চারটি বড় আম গাছ গুলো কৌশল করে কেটে কাঠুরিয়ার কাছে বিক্রি করে দেন এই মনসুর। স্থানীয় লোকজন জানতে পারেন দুইদিন পরে এতে চাঞ্চল্যকর সৃষ্টি হয় ওই এলাকায় ।স্থানীয় লোকজন জানান, মনসুরের জমির পাশে থাকায় তিনি নিজেই আম গাছগুলো বিক্রি করে দেন। কিন্তু রাস্তার গাছগুলো সরকারি । স্থানীয় লোকজনের চোখকে ফাঁকি দিয়ে দ্রুত গাছগুলো সরিয়ে নেওয়া হয়। এ বিষয়ে অভিযুক্ত মনসুর বলেন, এ আম গাছগুলো আমি লাগাইছি আমার জমির পাশে গাছগুলো থাকায় কেটেছি এবং ইউপি চেয়ারম্যান কে জানিয়েছে গাছগুলো কেটেছি । তবে বেঙ্গহাড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বলেন, গাছগুলো কাটার বিষয়ে আমি কিছুই জানিনা আমাকে কেউ এই বিষয়ে জানাইনি। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার শাহারিয়ার নজীর, সোমবার বিকেলে জানতে পারলে তাৎক্ষণিক সার্ভেয়ার পাঠান ঘটনাস্থলী, বিষয়টি তারা সার্ভে করে রিপোর্ট দিলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন নির্বাহী অফিসার