1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

কলকলিয়ায় কারামুক্ত বিএনপি নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছায় সিক্ত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪
  • ১৬৮ বার পঠিত
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
সদ্য কারামুক্ত জগন্নাথপুর বিএনপি ও কলকলিয়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরন করেছেন কলকলিয়া বিএনপি পরিবার এর নেতৃবৃন্দ।
২০২৩ সালের শেষের দিকে রাজনৈতিক মামলায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সোবহান, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক এম সাদিকুর রহমান নান্নু ও কলকলিয়া ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোজাফফর আলী লিটন দীর্ঘ দিন কারাভ্যন্তরীন থেকে গত দুদিন আগে আদালত হতে জামিনে মুক্তি পেয়েছেন। তাঁহারা ১৫ ই জানুয়ারী বিকালে স্থানীয়  কলকলিয়া বাজারস্থ দলের অস্থায়ী কার্যালয়ে এসে পৌঁছলে কলকলিয়া ইউনিয়ন শাখা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠন এর নেতাকর্মী বৃন্দ তাদেরকে ফুলের মালা গলায় দিয়ে বরন করেছেন। এবং একে অন্যের সাথে কোশল বিনিময় করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আনিছুর রহমান তুতি, বিএনপি নেতা আব্দুল মতিন, আজিজুল হক আজিবুল, আলী আকবর, উকিল আলী, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, সদস্য রোকন মিয়া, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমদ, সহ-সভাপতি শামসুজ্জামান, সাধারন সম্পাদক সোহেল আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল কাদির, স্বেচ্ছাসেবক দল নেতা ফারুক আহমেদ জিতু, আমীর হোসেন , কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজুল হক, যুগ্ম সাধারন সম্পাদক ইমাদ উদ্দিন মাছুম ও সাংগঠনিক সম্পাদক মাবিয়া হাসান প্রমূখ।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park