1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মানবতার টানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

রিপন কান্তি গুণ, নেত্রকোনা জেলা প্রতিনিধি;

নেত্রকোনায় জেঁকে বসেছে শীত চাদিকে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জেলা জুড়ে বেড়েছে শীতের প্রকোপ। সকাল থেকে রোদের দেখা পাওয়া দুষ্কর ব্যাপার হয়ে দাড়িয়েছে।

গত এক সপ্তাহ ধরে ঘন কুয়াশার সাথে শীতল বাতাসের প্রভাবে শীতের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে। সারাদিন জুড়ে হালকা কুয়াশাচ্ছন্ন থাকে মাঝে মাঝে রোদের দেখা মিললেও সন্ধ্যা থেকে হিমেল হাওয়া বইতে থাকায় অনেক বেশি শীত অনুভূত হয়।

তীব্র শীতের প্রকোপে দুর্ভোগে পরেছেন নিম্ন আয়ের ছিন্নমূল মানুষরা। এসব মানুষকে শীতের প্রকোপ থেকে রক্ষা করতে হাত বাড়িয়ে দিয়েছে নেত্রকোনা জেলা প্রশাসন।

নেত্রকোনা উপজেলা সদরের মদনপুর ইউনিয়নের কাংশা আশ্রয়ণ প্রকল্প ও শাহসুলতানের মাজারে পাঁচ শতাধিক অসহায় ছিন্নমূল, গরিব ও দুঃস্থ ব্যক্তিদের শীত নিবারণে কম্বল বিতরন করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জন প্রতিনিধি ও পুলিশ বাহিনীর সদস্যরা।

কম্বল বিতরন শেষে জেলা প্রশাসক জানান, শীতের প্রকোপ থেকে জনসাধারণকে রক্ষা করতে এধরনের কার্যক্রম চালু থাকবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park