1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জলঢাকায় ইরি -বোরো ধানের জমি প্রস্তুতির ধুম

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান  নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় শীতের হিমেল হাওয়া উপেক্ষা করে ভোরে কোদাল-কাস্তে হাতে মাঠে নেমে পড়ছেন কৃষকরা ইরি-বোরো ধানের জমি তৈরিতে।

এবছর জলঢাকায় ইরি-বোরো মৌসুমে ধানের ভালো ফলনের আশা করেছে উপজেলা কৃষি কর্মকর্তা।

তবে কৈমারী ইউনিয়নের গাবরোল হাজী পাড়া এলাকার  কৃষক মজিবুর রহমান জানান আমরা চিন্তিত- এই কনকনে শীত ও শৈত্য-প্রবাহে ইরি -বোরো ধানের বীজতলা নষ্ট হওয়া ও কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির কারণ নিয়ে।

সরেজমিনে গিয়ে দেখা যায় , কৃষি শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন, ধানের চারা রোপনের জন্য  জমি প্রস্তুত করতে । জলঢাকার কৃষি কর্মকর্তা  সুমন আহমেদ   বলেন, চলতি মৌসুমে জলঢাকায় ১লক্ষ ৬০ হাজার ৫০০ হেক্টর জমিতে ইরি-বোরো ধানের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, কৃষি অফিসের পক্ষ থেকে ইরি-বোরো চাষিদের উদ্বুদ্ধকরণ,পরামর্শ,মাঠ দিবস,উঠান বৈঠক,নতুন নতুন জাতের বীজ সরবরাহ করা সহ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। পুরো ইরি-বোরা আবাদ মৌসুমে অনুকূল আবহাওয়া বজায় থাকলে ও কীটপতঙ্গ এবং রোগ-বালাইয়ের আক্রমণসহ কোনো রকম প্রাকৃতিক বিপর্যয় না দেখা দিলে এবার জলঢাকায় ইরি-বোরো ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park