1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে এক কিশোর এর মরদেহ উদ্ধার 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
  • ২৬৪ বার পঠিত
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে কামিল(১৭) নামক এক কিশোর এর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। লাশের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
স্থানীয় ও থানা সুত্রে জানাযায়, ১৭ ই জানুয়ারী রোজ বুধবার বিকালে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রামের খসরু মিয়ার ছেলে কামিল হোসেন(১৭)কে নিজ শয়ন কক্ষের ছাদের রডের সাথে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার ছোট বোন মাহতুবা জান্নাত। এসময় তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে এই কিশোর এর গলার ফাঁস খুলে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক কামিল হোসেন (১৭) কে মৃত ঘোষণা করেন। খবর জগন্নাথপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে। লাশের ময়নাতদন্তের জন্য ১৮ ই জানুয়ারী রোজ বৃহস্পতিবার সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ তানজিম হোসেন রনি বলেন, এই কিশোরকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আসার আগেই সে তার মৃত্যু হয়েছে।
এব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে এই কিশোর এর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১৮ ই জানুয়ারী সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park