
মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।
নড়াইলের লোহাগড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন ডিআইজি শেখ নাজমুল আলম, বিপিএম ( বার), পিপিএম (বার), সিআইডি, বাংলাদেশ পুলিশ।
শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ও দুপুরে কাশিপুর ইউনিয়নের শাহবাজপুর এতিমখানা চত্বর এলাকার এতিম, দুস্থ, অসহায় ও স্কুল, মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ৫ শত পিচ কম্বল বিতরণ করেন তিনি। বাংলাদেশ সিটি ব্যাংক ও রংধনু গ্রুপের সৌজন্যে এসব কম্বল বিতরণ করা হয়েছে।
নড়াইল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ সুলতান মাহমুদ বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি শেখ নাজমুল আলম, বিপিএম ( বার), পিপিএম (বার), সিআইডি, বাংলাদেশ পুলিশ।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী ও সাবেক চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম, মরিচপাশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমীর হোসেন, জয়পুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ কামরুল মোল্যা, কাশিপুর ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।
এসময় প্রধান অতিথি ডি,আইজি শেখ নাজমুল আলম এতিম, অসহায়, দুস্থ ও স্কুল, মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন।
এবং তিনি শাহবাজপুর এতিমখানায় কম্বল বিতরণ শেষে পবিত্র রমজান মাসে ওই মাদ্রাসার এতিমদের জন্য ১/টন চাউল ও মাদ্রাসা চত্ত্বরে একটি রান্নাঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।