1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পঞ্চগড়ে গাছের ডালে ঝুলছে যুবকের লাশ 

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:

গাছের ডালে ঝুলছে, ভারসাম্যহীন এক যুবকের লাশ,

পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের বিরাজোত গ্রামের আবু তাহের ইয়াছিন(৩০) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। আবু তাহের ইয়াছিন সাতমেড়া ইউনিয়নের বিরাজোত গ্রামের মৃত জয়নাল হকের ছেলে। মঙ্গলবার ( ২৩ জানুয়ারি)সকালে নিজ বাসায় পরিবারের সাথে সকালের নাস্তা করে বাসা থেকে বের হয়। আনুমানিক সকাল ৯ টায় তার প্রতিবেশীরা এশিয়ান হাইওয়ে রোডের পাশে লইপাড়া গ্রামে ফসলি জমিতে কাজ  করতে গেলে তারা আবু তাহের ইয়াছিনকে গম খেতের সাথে জিয়া গাছের ডালে রশি গলায় ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের লোকজনদেরকে খবর দেয়। পরে স্থানীয়রা পঞ্চগড় সদর থানার পুলিশকে খবর দেয়, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। পঞ্চগড় সদর উপজেলার ৬নং সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম( রবি) আবু তাহের ইয়াছিনের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন,  আবু তাহের ইয়াছিন একজন মানসিক ভারসাম্যহীন,তিনি কয়েক মাস আগে বিষ পান করে আত্মহত্যা করার চেষ্টা করেছিল।

পঞ্চগড় সদর থানার ওসি,  প্রদীপ কুমার  বলেন, খবর পেয়ে  ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি । প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড়  সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন আছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park