1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে নোমান আহমদ ছোট মিয়া স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর শুভ উদ্বোধন 

  • আপডেট সময় : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪
  • ১৪৬ বার পঠিত
 হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন (KUDA) এর আয়োজনে প্রয়াত নোমান আহমদ ছোট মিয়া স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট -২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
” মাদককে না বলুন, ক্রীড়াকে হ্যাঁ বলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আর্ত মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার “কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন (KUDA)” এর সহ-সাধারন সম্পাদক প্রয়াত নোমান আহমদ ছোট মিয়ার স্মৃতি স্মরণে এই সংগঠন এর আয়োজনে ২৪ শে জানুয়ারী রোজ বুধবার বিকালে পাড়ারগাঁও আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজ মাঠে বিরাট আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্ট -২০২৪ শুরু হয়েছে। এই টুর্নামেন্ট উপলক্ষে একই স্থানে “কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন (KUDA)” এর সভাপতি ড. সানোয়ার ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য মোঃ যুবায়ের হোসেন এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন KUDA) এর উপদেষ্টা ও কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন (KUDA) উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী  শফিকুল ইসলাম ও সাধারন সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ তৌফিকুল আম্বিয়া টিপু।
পরে এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বনাম পাগলা ইয়াং স্টার এর মধ্যকার খেলার উদ্বোধন করেন অনুষ্ঠান এর প্রধান অতিথি আলহাজ্ব মোঃ রফিক মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন (KUDA) এর সহ-সভাপতি আলাল হোসেন রানা, সাংগঠনিক সম্পাদক বাতির আহমদ, কোষাধ্যক্ষ হারুন মিয়া, কৃষি বিষয়ক সম্পাদক আনিছুর রহমান তুতি, বারহাল ডিগ্রি কলেজ এর প্রভাষক মাওলানা মোঃ তরিকুল ইসলাম, বিশিষ্ট ক্রীড়া সংগঠক সাবেক মেম্বার কামরুজ্জামান, হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর প্রিন্সিপাল শাহজাহান মাহমুদ, নাছিমা বেগম চৌধুরী,কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট এসোসিয়েশন (KUDA) এর সদস্য নাজমুল হক, মির্জা আব্দুল লতিফ( সাবেক মেম্বার), এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির প্রিন্সিপাল মু জামাল হোসাইন, ইকবাল হোসেন, ফারুক আহমেদ জিতু ও  আয়না মিয়া প্রমূখ সহ খেলোয়াড় বৃন্দ এবং ক্রীড়ামোদী জনসাধারণ।
উদ্বোধনী ম্যাচে  পাগলা ইয়াং স্টারকে ২ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।
উক্ত টুর্নামেন্টে ১৬ টিম অংশ গ্রহণ করেছে। ক্রমান্বয়ে এই ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হবে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park