1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

গোপালগঞ্জ সদর হাসপাতালের স্ট্রেচার বেয়ার তরিকুলের বিরুদ্ধে ডায়াগনিস্টিক সিন্ডিকেট সহ নানা দুর্নীতির অভিযোগ।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ১৪১ বার পঠিত
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ।
গোপালগঞ্জ জেলার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ৪র্থ শ্রেণির স্ট্রেচার বেয়ার মো: তরিকুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে হাসপাতালের নিয়ম বহির্ভূত ডায়াগনিস্টিক সিন্ডিকেট পরিচালনা, একাধিক পদে কর্মকরা সহ হাসপাতালের সরকারি বাসা দখল করে সরকারের সম্পত্তি লুটে খাওয়ার এক লিখিত অভিযোগে পাওয়া গেছে।
সরেজমিনে গেলে জানা যায়, তরিকুল ইসলাম চৌধুরীর মূল পদবি ষ্টেটার বেয়ার। তিনি এলাকার প্রভাব ও হাসপাতালের উপরোক্ত কর্মকর্তাদের ম্যানেজ করে বিভিন্ন সময় বিভিন্ন পদে কাজ করে নিজের সুবিধা লুটে নিচ্ছে। একটু গভীরে গেলে দেখা যায় সে টিকিট ক্লার্ক এর কাজ করার সময়  হাসপাতালে আসা রোগীদের বিভিন্ন টেস্টের টিকেট কাটার আগে সে ভ্রান্ত দিয়ে মেশিন নষ্ট বলে তার নিজস্ব ডায়াগোনস্টিক সেন্টারসহ অন্যান্য ডায়াগোনস্টিক সেন্টারে প্ররেন করে বড় রকমের কমিশনের টাকা হাতিয়ে নেয়। এতে হাসপাতালের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
অভিযোগের ভিত্তিতে আরো জানা যায়, তিনি ৪র্থ শ্রেণির কর্মচারী হওয়া সত্ত্বেও হাসপাতালের ভিতরের একটি ফ্ল্যাট দখল করে আছে প্রায় ১০ বছর যাবৎ। এসি ব্যবহৃত এই ফ্লাটের বিদ্যুৎ বিল তো দূরের কথা ফ্লাট ভাড়াটাও আজও পরিশোধ না করে বুক ফুলিয়ে চলছে সে। এতে সরকার বড় রকমের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। সে হাসপাতাল ৪র্থ শ্রেণির কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হওয়ায় এই সকল অনৈতিক কর্মকাণ্ড করে পার পেয়ে যায় বলে জানায় কর্মরত অনেকে।
এব্যপারে গোপালগঞ্জ সদর হাসপাতালের হিসাবরক্ষক হারুনার রসিদ এর নিকট জানতে চাইলে তিনি বলেন, এক ব্যক্তি তিনটি স্থানে কজ করা আইনের আওতায় আসে না, এটা সঠিক না।
এব্যপারে হাসপাতালের হেড ক্লার্ক জুয়েল বাচার বলেন, স্থানীয় কর্তৃপক্ষ যদি চায় তখন আমাদের পক্ষে কিছু করার থাকেনা। সে যে কাজগুলো করছে সেখানে যদি কোন লোক আগে থেকেই থাকে তাহলে এটা ঠিক না। তিনি আমাদের সাথে একমত প্রষন করে বলেন এর পরিবর্তন হওয়া উচিত।
হাসপাতালের ইলেকট্রিশিয়ান কাম পাম্প অপারেটরে দ্বায়িত্ব প্রাপ্ত মো: সেলিম সিকদার বলেন, পাম্পের দ্বায়িত্ব আমার, আমার এই দ্বায়িত্ব অন্যায়ভাবে তরিকুলকে দিয়েছে স্যারেরা। আমি এর প্রতিবাদ করেছি, লিখিত অভিযোগ করেও কোনো সুফল পাচ্ছি না। আমি আশু ব্যাপারটির প্রতিকার চাই।
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক জিবিতেষ বিশ্বাস বলেন, ব্যপারটি আমি দেখবো। অভিযুক্তের অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণ করবো।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park