1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

তারাকান্দায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে মাহিন্দ্রের ধাক্কায় নিহত-১

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ১২০ বার পঠিত
হুমায়ুন কবির,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দিয়ে ধুমড়েমুচড়ে যাওয়া মাহিন্দ্রের এক যাত্রী নিহত হয়েছে। ঘটনাস্থলেই নিহত ব্যাক্তি ফুলপুর উপজেলার রুপসি ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মোঃ নূরুল ইসলামের পুত্র আনিছুর রহমান (৩০)।
দূর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৬ টায় ময়মনসিংহ -হালুয়াঘাট আঞ্চলিক সড়কের গোপালপুর খামারবাজার নামক স্থানে।
পুলিশ জানায়, ময়মনসিংহ -হালুয়াঘাট আঞ্চলিক সড়কের গোপালপুর খামারবাজার নামক স্থানে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি রাসায়নিক সার ভর্তি ট্রাকের পিছনে ময়মনসিংহ থেকে ফুলপুরগামী মাহিন্দ্র ধাক্কা দিলে ধুমড়েমুচড়ে যাওয়া মাহিন্দ্রের যাত্রী আনিসুর রহমান (৩০) ঘটনাস্থলেই নিহত হয়।এই ঘটনায় সামান্য আহত হয়েছেন আরও কয়েকজন যাত্রী।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মোঃ ওয়াজেদ আলী। তিনি জানান, দূর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দূর্ঘটনাকবলিত যানবাহন দুটিও থানা পুলিশের হেফাজতে রয়েছে। আইনানুগ প্রক্রিয়া চালু রয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park