1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

গোলাপগঞ্জে মা সমাবেশ ও গুণী শিক্ষককে সংবর্ধনা

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ, প্রতিষ্ঠাতা সাবেক প্রদান শিক্ষক সিরাজ উদ্দিন ও তাহার সহধর্মিণী শিক্ষানুরাগী সুলতানা উদ্দিনকে সংবর্ধনা দেয়া হয়েছে। ‘শিক্ষার গুণগত মানোন্নয়ন’ সন্তানের প্রতি মায়ের দায়িত্ব ও করণীয় এবং গুণী প্রতিষ্ঠাতা সাবেক প্রদান শিক্ষক সংবর্ধনা দিতে এ সভার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজ খানের  সভাপতিত্বে প্রধান শিক্ষক আতিকুর রহমানের সঞ্চালনায় বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হলরুমে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শিক্ষাণুরাগী সমাজসেবক সেলিম আহমদ, আজমল হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য হুছনা বেগম, হাফিজ উদ্দিন লিটন,কবির আহমদ, শিক্ষক নার্গিছ সুলতানা, নিয়তী রানী চন্দ, অনিতা রানী রায়, সাবিত্রী রানী রায়।
এ সময় বক্তারা বলেন, শিক্ষার গুণগত মান ও শিক্ষকের সম্মান একটি অন্যটির অবিচ্ছেদ্য অংশ। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে শিক্ষার গুণগত মানোন্নয়ন পুনরুদ্ধার সম্ভব।

তারা আরোও বলেন প্রাথমিক শিক্ষা হচ্ছে একটি শিশুর সুদীর্ঘ পথ-পরিক্রমার প্রারম্ভিক ধাপ। মায়ের হাত ধরে গুটিগুটি পায়ে যখন একটি শিশু প্রথমবারের মতো বিদ্যালয়ের আঙ্গিনায় পা রাখে, তখন শুরু হয় তার নতুন জগতে পথচলা। আর এই নতুন পথচলাকে আরো মসৃণ করতে একজন মায়ের সচেতনতাই সর্বাধিক গুরুত্বপূর্ণ
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park