1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে জলসাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৭ জন আহত, ১০ জন আটক

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪
  • ১২৯ বার পঠিত
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুর এর পল্লীতে জলসাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।তমধ্যে পাঁচ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এই ঘটনায় ১০ জনকে আটক করেছে থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন এর অন্তর্ভুক্ত আলমপুর ( নোয়াগাঁও) পুরাতন জামে মসজিদে ২৬ শে জানুয়ারী রোজ শুক্রবার জুম্মার নামাজের পর নোয়াগাঁও ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অর্থাৎ জলসার দিন তারিখ নির্ধারণ করা নিয়ে আলমপুর নোয়াগাঁও গ্রাম নিবাসী শাহ জামাল মুক্তার ও একই গ্রাম নিবাসী ইজাজ মিয়ার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র -শস্ত্রে সজ্জিত হয়ে গ্রামের মাঠে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের প্রায় ১৭ জন আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন। তমধ্যে গুরুতর আহত আব্দুল ওয়াকিদ(৫০),আলী হোসেন (৪০),হালিম মিয়া(৩৫),আব্দুল হাদি(৪০) ও শাহীন মিয়া (৪৮) কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১০ জনকে আটক করে থানায় নিয়ে এসেছেন।
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আওলাদ তালুকদার বলেন, গুরুতর আহত পাঁচ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত রাখতে ১০ জনকে আটক করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park