1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পঞ্চগড়ে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে অধ্যক্ষকে অবরুদ্ধ 

  • আপডেট সময় : শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড় সদর উপজেলার কাগজিয়াপাড়া দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণী কর্মচারী নিয়োগ পরীক্ষার বাণিজ্যের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। আয়া এবং নৈশপ্রহরী ২ টি নিয়োগ পরিক্ষার বাণিজ্যের প্রতিবাদে কাগজিয়াপাড়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ মোশারফ হোসেন এবং সভাপতি গোলাম মোস্তফা বাবু কে অবরুদ্ধ করে রাখা হয়।  সুপার ও ম্যানেজিং কমিটির সভাপতির যোগসাজশে নিয়োগ বাণিজ্যের অভিযোগ তোলে  ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা । শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে মাদ্রাস  প্রধান ফটকে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে প্রায় শতাধিক এলাকাবাসী অংশ নেন। এ সময় মাদ্রাসার সুপার,  শিক্ষা অফিসার ও ম্যানেজিং কমিটির সভাপতি সহ এলাকাবাসী অবরুদ্ধ করে রাখেন । পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে শিক্ষা অফিসার পরীক্ষা বন্ধ করতে বাধ্য হন  । বক্তারা বলেন, আয়া ও নৈশপ্রহরী পদে ২ টি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল । সুপার ও সভাপতি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে চেয়েছিল। এলাকাবাসীর দাবি নিয়োগ পরীক্ষা বাতিল করে ম্যানেজিং কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠন করে পরীক্ষা নেওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park