1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

গোপালগঞ্জের চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজিব ইয়াবাসহ লোহাগড়া থেকে গ্রেফতার,

  • আপডেট সময় : শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪
  • ১৮৯ বার পঠিত

 

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার,

নড়াইলে মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ রাজিব শেখ (৩৫) নামের ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ রাজিব শেখ (৩৫) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার চর ভাটপাড়া গ্রামের মৃত আনোয়ার শেখের ছেলে। ২৬ জানুয়ারি রাত আনুমানিক১০টা ৪০ মিনিটের দিকে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন মল্লিকপুর ইউনিয়নের চর মল্লিকপুর গ্রামের মোঃ রুবেল এর মালিকানাধীন নাভা ইটভাটার মধ্যে পশ্চিম পাশে অবস্থিত কুঁড়ে ঘরের সামনে হতে তাকে আটক করা হয়েছে,

পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) অপু মিত্র, এএসআই(নিঃ) সেলিম মুন্সী, এএসআই(নিঃ) নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ রাজিব শেখ (৩৫) কে গ্রেফতার করে।

এ সময় ধৃত আসামির নিকট থেকে ২২০পিচ,অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।

এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান এর নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park