1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বামনায় ডৌয়াতলা কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পর্দা উঠলো

  • আপডেট সময় : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪
  • ১৪১ বার পঠিত
মো. মাসুদ পারভেজ
বামনা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বামনায় হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ ও হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পর্দা উঠলো। ২ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ এর শুভ উদ্বোধন আজ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ জানুয়ারি) সকাল ১১ টায় কলেজ মাঠে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আগামীকাল ২৯ জানুয়ারি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২য় দিনের মতো চলমান থাকবে।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাইতুল ইসলাম লিটু, বরগুনা জেলা পরিষদের সদস্য মো. জাহাঙ্গীর হোসেন মোল্লা, উপজেলা ভাইস-চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, মহিলা ভাইস-চেয়ারম্যান রুমি খানম, চেয়ারম্যান সাইদুর রহমান সবুজ, কামরুজ্জামান সগীর ও নজরুল ইসলাম জমাদ্দারসহ প্রমূখ।
সকালে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন, ক্রীড়া শপথ এবং মশাল দৌড়ের আয়োজন করা হয়।
আগামীকাল সোমবারের সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে রয়েছে সকাল ৯: ৩০মিনিট থেকে দুপুর ২ টা পর্যন্ত সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিকেল ৩টা থেকে রাত ৮ টা পর্যন্ত সাংস্কৃতিক প্রতিযোগিতা, সবশেষে রাত ৮:৩০ মিনিটে পুরস্কার বিতরণী।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park