1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বামনার ডৌয়াতলায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪
  • ১৪১ বার পঠিত
বামনা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বামনার ঐতিহ্যবাহী দুই শিক্ষা প্রতিষ্ঠান হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ ও হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান।
এ সময় উপস্থিত ছিলেন ডৌয়াতলা কলেজের গভর্নিং বডির সদস্য ও ডৌয়াতলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. নুরুল হক খান, হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মিলন কৃষ্ণ হালদার, হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন তালুকদার, ইউপি সদস্য মো. হেমায়েত মৃধা, কলেজ ও বিদ্যালয়ের কর্মরত শিক্ষক, কর্মচারীসহ কলেজ ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park