1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জাতীয় সংসদের হুইপ হয়ে নড়াইলে মাশরাফি,

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১২৯ বার পঠিত

 

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার,

নড়াইলে হুইপ হবার পর নিজ এলাকায় এমপি মাশরাফি মেগা প্রজেক্ট গুলো ৫ বছরের মধ্যে দৃশ্যমান হবে। ক্রিকেট খেলোয়াড় থেকে সংসদ সদস্য। এবার হয়েছেন জাতীয় সংসদের হুইপ। জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ধাপ পেরিয়ে সামনের দিকে এগিয়ে চলেছেন নড়াইল-২ আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মোর্তজা।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে যাবার আগে নিজ এলাকা নড়াইলে আসেন মাশরাফি, তিনি সকালে সার্কিট হাউসে উপস্থিত হন। সেখানে একদল চৌকস পুলিশ বাহিনীর সালামী গ্রহণ করেন।

পরে হাউসের ভিভিআইপি রুমে জেলার প্রশাসনিক উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে সাময়িক সময়ের জন্য মতবিনিময় করেন। সকাল সাড়ে ৯টার দিকে তিনি টুঙ্গীপাড়ার উদ্দেশ্যে সার্কিট হাউস ত্যাগ করেন।

এর আগে তিনি জেলা প্রশাসন রচিত সমৃদ্ধির অগ্রযাত্রায় নড়াইল শীর্ষক সুভেন্যুর ফিতা কেটে উদ্বোধন করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মাশরাফি বলেন,বঙ্গবন্ধুর কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদিচ্ছায় আজ আমি এ পর্যন্ত আসতে পেরেছি। তিনি বলেন,খেলাধূলা আর সংসদ সদস্যের কার্যক্রম আমি এক চোখে দেখি না। দুটি আলাদা কাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা জীবন বাজি রেখে সুন্দরভাবে করতে চেষ্টা করবো। তিনি আরও বলেন নড়াইলের সকল শেণি পেশার মানুষের দোয়া আর্শীবাদ কামনা করছি।
মেগা প্রজেক্ট গুলো ৫ বছরের মধ্যে দৃশ্যমান হবে ইনশাল্লাহ,

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park