1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

গ্রামীণ পর্যায়ে চক্ষু রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে  ভিশন সেন্টারের উদ্বোধন

  • আপডেট সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৭৮ বার পঠিত

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:

গ্রামীণ পর্যায়ে চক্ষু রোগীদের চিকিৎসা সেবা ও পরামর্শ নিশ্চিত করার লক্ষ্যে পঞ্চগড়ের দেবীগঞ্জে ভিশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে দেবীগঞ্জ পৌরসভার কাচারীপাড়া এলাকায় ভিশন সেন্টারের উদ্বোধন করেন সিলেট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এইচ এম এনায়েত হোসেন। এসময় দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল আলম, দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, দীপ আই কেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. খাইরুল ইসলাম, অরবিস ইন্টান্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনীর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, দীপ আই কেয়ার ফাউন্ডেশনের পরিচালনায় ও অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় ভিশন সেন্টারে চক্ষু পরীক্ষা, ব্যবস্থাপত্র প্রদান, চোখের ছানী অপারেশন সহ চোখের নানা রোগের চিকিৎসা প্রদান করা হবে। সরকারী ছুটির দিন ব্যাতিত প্রতিদিন চক্ষু রোগীরা সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত মিলবে চোখের চিকিৎসা ও পরামর্শ। তবে উদ্বোধনী দিনে প্রায় দুই শতাধিক চক্ষু রোগীদের বিনামূল্যে চোখের চিকিৎসা, ব্যবস্থাপত্র প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park