1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

আটপাড়া উচ্চ বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা -২০২৪ সম্পন্ন 

  • আপডেট সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৩৮ বার পঠিত
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
আটপাড়া উচ্চ বিদ্যালয় এর ৪৭ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এবং  সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।
প্রতি বছরের মতো সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্য্যবাহী বিদ্যাপীঠ আটপাড়া উচ্চ  বিদ্যালয় এর আয়োজনে দুই দিনব্যাপী ৪৭ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল ৬ ই ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার বিদ্যালয় মাঠে শুরু হয়ে ৭ ই ফেব্রুয়ারী রোজ বুধবার বিকালে একই স্থানে অত্র বিদ্যালয় এর প্রধান শিক্ষক এইচ এম আজমল এর সভাপতিত্বে ও  সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ কবির উদ্দিন, শিক্ষক কাজল বনিক ও  শিক্ষক ইমান উদ্দিন এর যৌথ পরিচালনা সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক আটপাড়া উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ নূরুল হক।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, বারহাল ডিগ্রি কলেজ এর প্রভাষক,  আটপাড়া উচ্চ  বিদ্যালয়ের দাতা সদস্য ও আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি  মাওলানা মোঃ তরিকুল ইসলাম, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ ফয়জুল হক, পাড়ারগাঁও আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কলকলিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা খান, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য নজরুল ইসলাম, শাহজাহান মিয়া, শিক্ষার্থী অভিভাবক সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, শায়েস্তা মিয়া, নজরুল ইসলাম, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাইয়ূম, সিনিয়র শিক্ষক মাওলানা কবির হোসেন, সহকারী শিক্ষক কাওছার আলম, নাজমুন্নাহার, লালু মিয়া, ইমান উদ্দীন, ফেরদৌস আলম,রনজয় দাস মিতু,বদরুদ্দোজা আলম, পীযুষ দেবনাথ, শাহিনুর রহমান,তাহিদুর রহমান, মর্জিনা আক্তার পিংকি ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন সহ শিক্ষাঙ্গনের শিক্ষার্থী বৃন্দ।
এই ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিয়েছেন অনুষ্ঠান এর অতিথি বৃন্দ। এছাড়াও এই শিক্ষাঙ্গন এর পক্ষ থেকে অতিথি বৃন্দকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park