1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ফুলবাড়ীতে আমরা করব জয় সমাজকল্যাণ সংস্থার পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম

  • আপডেট সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১২১ বার পঠিত

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে দুইদিন ব্যাপী অনুষ্ঠান শেষে বিরাট মাঠজুড়ে পড়ে থাকা ময়লা আবর্জনা নিজেরাই পরিষ্কার করে দিয়েছেন সামাজিক ও মানবিক সংগঠন ‘আমরা করব জয় সমাজকল্যাণ সংস্থা’র সদস্যরা।
গত ৪ ও ৫ ফেব্রুয়ারি দুইদিন ব্যাপী ছিল সংস্থাটির আত্মপ্রকাশের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবসহ বর্ষপূর্তি উৎসব। এ দুদিনে সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনার মাঠে সমাগম ঘটেছিল প্রায় ১০ হাজারেরও অধিক বিভিন্ন বয়সী নারী-পুরুষের। বসেছিল পিঠাসহ বিভিন্ন খাবারের দোকান। সেসব খাবারের ময়লা আবর্জনা পড়েছিল পুরো মাঠ জুড়ে। অনুষ্ঠান শেষে সবাই চলে গেলেও পড়েছিল ময়লা আবর্জনা। সেসব ময়লা আবর্জনা নিজেরাই পরিষ্কার করে দেন সংস্থাটির সদস্যরা।
পরিস্কার কার্যক্রমে ছিলেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক প্লাবন শুভ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, সদস্য আরিয়ান বাবু, সদস্য তুষার ও সহযোগী সদস্য টুটুল রায় প্রমুখ।
সংস্থাটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক প্লাবন শুভ বলেন, আমরা সামাজিক ও মানবিক কাজগুলো করে থাকি। আমাদের বর্ষপূর্তি উপলক্ষে সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনার মাঠে বসেছিল উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব। হাজারো মানুষের সমাগমে মাঠ জুড়ে পড়েছিল খাবারের প্লেট, চামচসহ টিস্যু, পলিথিনসহ বিভিন্ন ময়লা-আবর্জনা। যেহেতু আমরা স্বচ্ছ ও পরিস্কার পরিচ্ছন্ন সমাজ বিনির্মাণে কাজ করছি এবং নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম চালিয়ে আসছি তারই ধারাবাহিকতায় আমরা নিজেরাই অনুষ্ঠান শেষে পুরো মাঠে পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করি। ##

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park