1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জলঢাকা পৌরসভার মেয়রের দায়িত্বে কাউন্সিলর রনজিৎ 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১২৬ বার পঠিত
হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
জলঢাকা নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকা পৌরসভার মেয়রের দায়িত্ব নিলেন কাউন্সিলর রনজিৎ কুমার রায়।
সরকারের স্থানীয়  সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর -১ শাখার উপসচিব মোঃ আব্দুর রহমান স্বাক্ষরিত ৫ ফেব্রুয়ারী”২৪ তারিখের এক প্রজ্ঞাপনে জানাযায়, নীলফামারীর জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু মৃত্যু বরন করায় সরকার তথা স্থান সরকার বিভাগ কর্তৃক স্থানীয় সরকার পৌর শাখার আইন ২০০৯ এর ধারা ৩৩(১)(চ) অনুযায়ী  জলঢাকার পৌরসভার মেয়র  পদ ৫ ফেব্রুয়ারী ২০২৪ তারিখে এক প্রজ্ঞাপন মুলে শূন্য ঘোষণা করা হয়। এদিকে  পৌর মেয়রের পদ শুন্য হওয়ায়  পৌরসভার নতুন মেয়র কার্যভার গ্রহন না পর্যন্ত স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর ধারা ৪০(৩) অনুযায়ী পৌর মেয়রের প্যানেল হতে প্যানেল মেয়র -১ কাউন্সিলর রনজিৎ কুমার রায় কে পৌরসভার প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সহ মেয়রের দায়িত্ব পালন করবেন।।একই আদেশে এই কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ অবিলম্বে   কার্যকর হবে।
এদিকে সরকারী আদেশ পাওয়ার পর মেয়রের দায়িত্ব নিলেন কাউন্সিলর রনজিৎ কুমার রায়। দায়িত্ব নিয়ে তিনি বলেন আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন ও
 না ফেরার দেশে চলে যাওয়া  মেয়র ইলিয়াস হোসেন বাবলুর অসমাপ্ত কাজগুলো যেন  সুন্দর ভাবে শেষ করতে ও নাগরিক সুযোগ সুবিধা সহ আধুনিক ও  স্মার্ট পৌর সভা গঠন করতে পারি  সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park