রবি মিয়া ধর্মপাশা সুনামগঞ্জ( প্রতিনিধি) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক শিক্ষা পদক উপলক্ষে
আন্ত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার বিকেল চারটার দিকে উপজেলার রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন উপজেলা সহকারী
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ
হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন সুখাইড় রাজাপুর দক্ষিণ
ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সাইফুর রহমান,বজলুর রহমান, তরুণ সমাজ সেবক নাদিম কবীর প্রমুখ।
অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিয়োগিতায় বিজয়ী ১২০জনের মধ্যে
পুরস্কার তুলে দেওয়া হয়।