1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

তাহিরপুরে ৪ হাজার ৮০০ কেজি ভারতীয় পেঁয়াজসহ গ্রেফতার ২ জন

  • আপডেট সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১২৪ বার পঠিত
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের তাহিরপুর থানার এসআই মৃদুল কান্তি সরকার সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৪ হাজার ৮০০ কেজি ভারতীয় পেঁয়াজ ও ১টি ট্রাকসহ ২ চোরাকারবারিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন তাহিরপুর থানার চন্দ্রপুর গ্রামের মোঃ রুসমত আলীর ছেলে সাহিবুর রহমান (৪২), একই থানার শিমুলতলা গ্রামের মৃত মন্নর আলীর ছেলে বাবুল মিয়া (৫০)। গতকাল শনিবার (১০ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.) রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানাধীন হুসনা গ্রামে তাহিরপুর থানা থেকে বাদাঘাটগামী রাস্তার উপর এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত আসামিদ্বয় ১টি ট্রাকে করে ভারতীয় পেঁয়াজ পরিবহন করছিল। তাদের কাছে থাকা ট্রাকটি তল্লাশি করে ৪ হাজার ৮০০ কেজি (১২০ বস্তা) ভারতীয় পেঁয়াজ ও পেঁয়াজ পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ভারতীয় পেঁয়াজের আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ ৮ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামিরা জব্দকৃত ভারতীয় পেঁয়াজ আমদানী সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। আসামিরা চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় পেঁয়াজ বিক্রির উদ্দেশ্যে পরিবহন করায় তাদের বিরুদ্ধে তাহিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ১১ ই ফেব্রুয়ারী রোজ রবিবার সুনামগঞ্জ  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিজ্ঞ বিচারক আসামীদের জেল হাজতে প্রেরন করেছেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park