হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন কৈমারী ইউপি চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক।
রোববার দুপুরে উপজেলার কৈমারী ইউনিয়নের বালাপাড়া গাবরোল কাছারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এস এসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে
দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৈমারী ইউপি চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক। বিদ্যালয়ের
সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আক্কাস আলী, কৈমার স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মকছুদার রহমান, মেলাবর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মাহবুবুর রহমান ও রঞ্জন কুমার রায় প্রমুখ।
পরে কৈমারী দাখিল মাদ্রাসা সহ আরো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন কৈমারী ইউপি চেয়ারম্যান সাদেক।