1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

দোয়ারাবাজারে পাখির বাসা ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১৩৭ বার পঠিত

 

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিদ্যুতের খুঁটির সাথে জড়ানো একটি পাখির বাসা ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম মোঃ মোজাক্কের হোসেন (১০) । সে দোয়ারা বাজার উপজেলা সদর ইউনিয়নের লামা সানিয়া গ্রামের বারিক মিয়ার ছেলে।

১৮ মে রোজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের লামাসানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ র্দূঘটনা ঘটে। সে লামাসানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জাান যায়, বিকেলে ঐ শিক্ষার্থী মোজাক্কের হোসেন লামাসানিয়া গ্রামে ছাতক থেকে আসা ১১ হাজার ভোল্টেজের ওয়াব্দা বিদ্যুৎ লাইনের খুঁটির সাথে জড়ানো একটি গাছে শালিক পাখি বাসা করে। ওই পাখির বাসা ভেঙে পাখির বাচ্চা আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটির উপর থেকে সড়কের পাশে পরে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে শিশুটির আত্মীয় স্বজনরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে স্থানীয় দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যুতে সহপাঠিসহ স্বজনদের মাঝে এক হৃদয়বিধারক দৃশ্যের অবতারণা হয়।

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park