1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ব্যস্ত সময় পার করছেন গোপালগঞ্জের  প্রতিমা শিল্পীরা।

  • আপডেট সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৭৬ বার পঠিত

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

মাঘ মাসের কৃষ্ণ পক্ষের পঞ্চমী তিথিতে আগামী বুধবার অনুষ্ঠিত হবে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার ও নৃত্য কলার দেবী সরস্বতীর পূজা। পূজা উপলক্ষ্যে শীতকে উপেক্ষা করে বিদ্যার আরাধ্য দেবী সরস্বতী প্রতিমা তৈরি করেছেন গোপালগঞ্জের  কোটালীপাড়ার  মৃৎশিল্পীরা।

জ্ঞানের আলো ছড়াতে অনুষ্ঠিত হবে বিদ্যার দেবী সরস্বতীর পূজা। তাই মৃৎশিল্পীদের পাশাপাশি বাড়িতে নারী শিল্পীদেরও বিশ্রামের সময় নেই। খড়, কাঠ, বাঁশ ও মাটি দিয়ে তৈরি প্রতিমার গায়ে দেয়া হয়েছে প্রলেপ ও রং। আগেই রোদে শুকিয়ে মাটির অলংকার পরানোর কাজ শেষ করেছেন শিল্পীরা।

মৃৎশিল্পী অলক  পাল, তার স্ত্রী রত্না  পাল, একই বাড়ির কানাই পাল, লিটন পাল  জানান, সারা বছরই বিভিন্ন দেব দেবীর প্রতিমা বাড়িতে তৈরি করেন তারা।  অর্ডার অনুযায়ী বাড়িতে গিয়েও প্রতিমা তৈরি করে থাকেন তারা। তবে বিভিন্ন মাসে বিভিন্ন পূজা অনুষ্ঠিত হওয়ার কারণে মৌসুমের সময় অনুযায়ী তারা প্রতিমা তৈরি করেন। বর্তমানে সরস্বতী প্রতিমাই তৈরির কাজ শেষ করছেন তারা।

১৪ জানুয়ারি বুধবার সকাল থেকে পঞ্চমী তিথি শুরু হয়ে শেষ হবে রাত পর্যন্ত। এই সময়ের মধ্যে প্রতিটি হিন্দু বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে।শিল্পীরা আরও বলেন, দু’রকমের প্রতিমা তৈরি করেন তারা। ছাঁচে (ডাইস) নির্মিত ও ব্যানায় নির্মিত প্রতিমা। ছাঁচে নির্মিত প্রতিমা ৭০ থেকে ২শ টাকা এবং ব্যানায় নির্মিত প্রতিমা ৭শ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বিক্রি করে আসছেন তারা।

বিক্রির উদ্দেশ্য অন্তত শতাধিক প্রতিমা তৈরি করেছেন তারা। অনেক প্রতিষ্ঠান তাদের পছন্দমতো প্রতিমা নির্মাণের অর্ডার দিয়েছেন। ওই প্রতিমার কাজও শেষ করে তা ডেলিভারি দেয়ার অপেক্ষায় রয়েছেন তারা। পুরুষ শিল্পীদের সাথে নারী শিল্পীরাও কাজ করছেন দু’হাতে সমান তালে। বুধবার বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় নতজানু থাকবে হিন্দু ধর্মাবলম্বীরা।

স্থানীয় কৃষ্ণ  দাশ গুপ্ত জানান, প্রতিবছরের মতো জ্ঞানের আলো ছড়াতে আবারও এসেছেন বিদ্যার দেবী সরস্বতী। বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম প্রধান হিন্দু উৎস তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। এবার গোপালগঞ্জে  বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীরা পালন করবে সরস্বতী পূজা।

শাস্ত্র মতে, এদিন দেবীর কাছে বিদ্যার অর্জনের প্রার্থনা করে ভক্তরা। পূজার সময় ভক্তরা প্রিয় দেবীর শ্রীচরণে অঞ্জলি প্রদান করে থাকেন। এছাড়া পুরোহিতের মন্ত্র পড়ার সাথে সাথে উপস্থিত ভক্তরাও সে মন্ত্র মনে মনে পাঠ করতে থাকেন এবং দেবীকে স্মরণ করেন।

সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারো  গোপালগঞ্জ  প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে সরস্বতী পূজা। শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের প্রায় প্রতিটি গৃহেই অনুষ্ঠিত হবে শাস্ত্রীয় মতে আরও জানা যায়, শ্রীপঞ্চমীর দিন সকালেই সরস্বতী পূজা সম্পন্ন করা যায়। সরস্বতীর পূজা সাধারণ পূজার নিয়মেই হয়। তবে এতে কয়েকটি সামগ্রীর প্রয়োজন হয়। এর মধ্যে অভ্র-আবীর, আমের মুকুল, দোয়াত-কলম ও যবের শীষ এবং বাসন্তী রঙের গাঁদা ফুল অন্যতম। তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park