1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পঞ্চগড়ে মাথার উপর দিয়ে চালিয়ে দিলেন ট্রাক্টর মাথার মস্তিষ্ক বের হয়ে ঘটনা স্থলেই মৃত্যু 

  • আপডেট সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড় সদর উপজেলার গলেহা বাজারে পাথর ভর্তি ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহী রফিকুল বাচ্চু (৬০) নামের এক জনের মৃত্যু হয়েছে।  সোমবার (১২ ফেব্রুয়ারি ) বিকেলে  গলেহা বাজারের মাঝখানে এ দুর্ঘটনা ঘটে। রফিকুল ইসলাম বাচ্চু , পঞ্চগড় সদর উপজেলার ৪ নং কামাদ কাজলদিঘী ইউনিয়নের , বন্দর পাড়া গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন কৃষক। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে গলেহা বাজারে,  বাজার করতে এসেছিলেন রফিকুল বাচ্চু, বাজার করা শেষ হলে সাইকেল নিয়ে বাসায় ফিরবেন রফিকুল । সাইকেলে উঠে রাস্তা পারাপারের সময়,  পঞ্চগড় থেকে আসা একটি পাথরবাহি ট্রাক্টর সাইকেলের উপর দিয়ে চালিয়ে দেয়। এ সময় সিটকে পড়ে গেলে সামনের চাকা রফিকুল বাচ্চুর মাথার উপর দিয়ে গেলে মাথার মস্তিষ্ক বের হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় ট্রাক্টরসহ চালককে আটক করে স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস  ঘটনাস্থল থেকে মরদেহ  উদ্ধার করেন । পরে ট্রাক্টর ও চালককে পুলিশের কাছে সোপর্দ করেন এলাকাবাসী । খবর নিয়ে জানা গেছে তরিকুল ইসলাম ( ২৬ ) নামের এক যুবক উপজেলার জগদল বাজার থেকে একটি ট্রাক্টরে করে পাথর নিয়ে যাচ্ছিলেন চাকলা হাটে । হঠাৎ গলেহা বাজারে পৌঁছালে একটি সাইকেল আহরির সাথে ধাক্কা লাগলে, ঘটনা স্থলে মারা যান । এ সময় পুলিশ জানান,  সড়ক দুর্ঘটনায় রফিকুল বাচ্চু নামে একজনের মরদেহ উদ্ধার করেছি । সেই সাথে চালক এবং ট্রাক্টর টি আটক করা হয়েছে । মৃতর পরিবার থেকে অভিযোগ পেলে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park