1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ইবিতে অছাত্র দ্বারা শিক্ষকদের লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন 

  • আপডেট সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১১৬ বার পঠিত
মো:সাব্বির খান, ইবি ।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অছাত্র দ্বারা উপাচার্যের কার্যালয়ে শিক্ষক লাঞ্চনার ঘটনায় প্রতিবাদ জানাতে মানববন্ধন করেছে শিক্ষককেরা। সোমবার ( ১২ ফেব্রুয়ারি) দুপুর ১ টার পর বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে এ মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল চেতনায় বিশ্বাসী শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম।
এসময় শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রবিউল হোসেন, সহসভাপতি অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন, সদস্য অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান, অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আরফিন ও অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, অধ্যাপক  ড. শেলীনা নাসরিনসহ প্রায় অর্ধশত শিক্ষক উপস্থিত ছিলেন।
এসময় শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রবিউল হোসেন বলেন, ‘গত ৬ ফেব্রুয়ারী উপাচার্যের সাথে কথা বলতে গেলে অছাত্ররা হঠাৎ উপাচার্য কার্যালয়ে প্রবেশ করে গলিগালাজ শুরু করে। পরে এ বিষয়ে উপাচার্যের হস্তক্ষেপ চেয়েছিল শাপলা ফোরাম। কিন্তু প্রশাসনের নীরব ভূমিকা পালন করায় আমরা মানববন্ধন করতে বাধ্য হয়েছি।’
শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মান বলেন, ‘আমরা গত ১১ ফেব্রুয়ারি উপাচার্যের সাথে দেখা করে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু তিনি কোন পদক্ষেপ নেননি। তাই ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী মানববন্ধনে করছে শিক্ষকেরা। শিক্ষকদের লাঞ্চনার বিচার নিশ্চিত না হলে পরবর্তীতে কঠোর কার্যক্রম হাতে নেবে প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম।’
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park