1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

লোহাগড়ায় প্রতিষ্ঠানের নামে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

 

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার,

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চরপাচাইল খেয়াঘাটে ধর্মীয় প্রতিষ্ঠান করার নামে পৈত্রিক জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসী।

বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারী সকাল ১০ টায় চরপাচাইল খেয়াঘাটে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে ওই গ্রামের শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে ওই গ্রামের মাসুদ কাজি, রুস্তম মোল্যা ও আরমান সহ অনেকে বলেন মাওলানা সাফায়ত ধর্মকে পুজি করে পরের জমি দখল করছে। সে নারী লোভী, ভন্ড, ভুমি দস্যু।

এলাকায় সে জঙ্গি আস্তনা গড়ে তুলছে। ওই ভুমি দস্যু সাফায়েত বিভিন্ন অন্চল অপরিচিত লোক এনে তার নির্জন বাড়িতে বসে মিটিং করে। সে যে মাদ্রাসা ভবন করছে সেই জায়গা আমাদের। কেন সে পরে জমিতে ধর্মীয় প্রতিষ্ঠান করবেন? নিশ্চয়ই কোন রহস্য বিদ্যমান আছে। আরমান আরো বলেন ইতিপূর্বে পাচাইল গ্রামে কওমী মাদ্রাসার সভাপতি ছিলেন সাফায়েত আমি ও ওই কমিটির সেক্রেটারি ছিলাম। তখন দূর্নীতির দায়ে সাফায়েতকে উক্ত কমিটি থেকে বহিষ্কার করা হয়েছিলো।

মানববন্ধনের বক্তব্য শেষে ওই ভুক্তভোগী পরিবার ও উপস্থিত গ্রামবাসী একটি বিক্ষোভ মিছিল করেন।

 

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park